বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোঃ গোলাম রাসেল (৪২) নামে এক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের মাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রাসেল উপজেলার পেচুল গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নম্বর-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩২৭-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৯(৩)/১০/১১/১৩ ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত