সার্চটুডে

জবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনের অনলাইন নিবন্ধনের সময়সীমা নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির কাছে প্রতিবেদন সাপেক্ষে ১০ দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমার পরিবর্তে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনের অনলাইন নিবন্ধনের সময়সীমা নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির কাছে প্রতিবেদন সাপেক্ষে ১০ দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমার পরিবর্তে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x