সার্চটুডে

ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ছবি: সার্চটুডে

গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি হাফেজ মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এ সময় সংগঠনটির সাবেক সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি খাদেমুল ইসলাম, হাফিজুর রহমান ও রেহেনুল ইসলাম চমক এবং সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন নিসা সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজা আক্তার মাহিয়া এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

সভাপতির বক্তব্যে হাফেজ ইদ্রিস আলী বলেন, গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি ক্যাম্পাসে আমাদের শিকড়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য পরিবার। নতুনের আগমন এবং প্রবীণের বিদায় প্রকৃতির চিরন্তন নিয়ম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলব—আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তোমাদের মেধা ও মনন দেশ এবং গাইবান্ধার পিছিয়ে পড়া জনপদের কল্যাণে কাজে লাগে। একই সঙ্গে বিদায়ী অগ্রজ ও সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানাই—দায়িত্ব বা ক্যাম্পাস থেকে বিদায় নিলেও সংগঠনের সঙ্গে আত্মিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আঞ্চলিক সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং ক্যাম্পাসে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। নবীনরা পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হয়ে বিশ্ববিদ্যালয় ও নিজ জেলার সুনাম বয়ে আনবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সামাদ ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিব আল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ তাওফিককে মনোনীত করা হয়। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x