সার্চটুডে

ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা নিবন্ধনের সময় বৃদ্ধির দাবিও জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) এই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন,  দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত পঞ্চম সমাবর্তন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে, নির্ধারিত নিবন্ধন ফি অনেক শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের তুলনায় বেশি হওয়ায় তাদের একটি বড় অংশের জন্য এতে অংশগ্রহণ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নিয়মিত শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। তাই আর্থিক অসামর্থ্য কিংবা সময়ের সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। সেজন্য নিবন্ধন ফি পুনর্নির্ধারণ ও সময়সীমা বৃদ্ধি করা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য সমাবর্তনের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং স্নাতক সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করে সর্বসাকুল্যে ৩ হাজার ৫০০ টাকা করা। পাশাপাশি শিক্ষার্থীদের নিবন্ধনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x