সার্চটুডে

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সার্চ টুডে

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদ উদ্দিন (৪০)। ছামিদুল চক কল্যাণী এলাকার নুরুল আমিনের ছেলে। জাহিদ গাড়িদহ ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়লা জুয়ান বাজার থেকে ছামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৭টার দিকে গাড়িদহ বাজার এলাকা থেকে জাহিদ উদ্দিনকে গ্রেপ্তার করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা একটি মামলার (এজাহার নম্বর ১৭, জিআর নম্বর ৩২৭) তদন্তে তাঁদের নাম আসামি হিসেবে উঠে এসেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x