ছোট পর্দায় নতুন এক মুখ ইরফান রহমানের আত্মপ্রকাশ ঘটেছে নাটক “বিবাহিত জীবনের দিনগুলি”-এর মাধ্যমে। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচিত্র "গুপ্তধনের খোঁজে"। এই সিনেমায় টার্জান এর ভূমিকায় অভিনয় করেছে কিশোর অভিনেতা ইরফান রহমান। তিনি বলেন, প্রথমে যখন আমি এই যাত্রাটা শুরু করি, তখন সত্যি বলতে আমি নিজেও এতদূর কিছু ভাবিনি। সিনেমায় অভিনয় করবএই চিন্তাটা আমার কাছে একসময় স্বপ্নের মতো ছিল। ছোটবেলা থেকেই কোথাও না কোথাও ভালো কিছু করার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা আমি কল্পনাও করিনি।ইরফান বলেন, আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না এবং কোন বন্ধুদের সাথেও যোগাযোগ রাখিনি।কারন টারজান চরিত্রটা জজ্ঞলে একা থাকে।আর আমি খুব মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমার এই রুপটাকে আমার কিছুদিনের জন্য হলেও ভুলে যেতে হবে।তাই আমি যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম।‘গুপ্তধনের খোঁজে’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগিয়ে যাবে গল্প।[TECHTARANGA-POST:873]সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ ও রুহনাজ নাওয়ার কাশফি।পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।