সার্চটুডে

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সার্চটুডে

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকসংগীতের পরিবেশনা ও সাংস্কৃতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘প্রযোজনা উন্নয়ন কর্মশালা (লোকসংগীত)’ অনুষ্ঠিত হচ্ছে। ১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত বোয়ালখালীর বিআরডিবি হলে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

নাগরিকতা, অ্যাকটিভ প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান বিটা (BITA)। এতে সহযোগিতা করছে রূপান্তর (Rupantar)। কর্মসূচিটি সুইজারল্যান্ডের সহযোগিতায়, কানাডার অংশীদারত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। 

প্রোগ্রাম অফিসার বাপ্পা চৌধুরীর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস পাল চৌধুরী, তবলায় সহযোগি হিসেবে ছিলেন বিপ্লব জলদাস।

এছাড়াও এতে অংশগ্রহণ করেন কালচারাল ইনোভেশন ল্যাব বোয়ালখালীর লোকসংগীতশিল্পী- রিয়া মল্লিক, রিপা শীল, রাজিয়া সুলতানা, জুতি বড়ুয়া ও হাসনাত মহিম।

কর্মশালার মূল লক্ষ্য লোকসংগীতের চর্চা, পরিবেশনার মানোন্নয়ন এবং শিল্পীদের দক্ষতা বিকাশে সহায়তা করা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে লোকসংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x