সার্চটুডে

শালিখার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন তানিয়া আক্তার

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ তানিয়া আক্তার। সোমবার (২৩ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

এ সময় জেলা প্রশাসক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান। পাশাপাশি শালিখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে তাঁর সফলতা কামনা করেন।

এর আগে মিজ তানিয়া আক্তার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি মাগুরার শালিখা উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শালিখার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন তানিয়া আক্তার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ তানিয়া আক্তার। সোমবার (২৩ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

এ সময় জেলা প্রশাসক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান। পাশাপাশি শালিখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে তাঁর সফলতা কামনা করেন।

এর আগে মিজ তানিয়া আক্তার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি মাগুরার শালিখা উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ করেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x