জনস্বার্থে ঢাকা রেঞ্জে বদলির আদেশ পাওয়ার পর আজই সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে বিদায় নিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম। ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে যোগদানের পর থেকে দায়িত্ব পালনকালে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় রেখে যাচ্ছেন কর্মজীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও কিছু ভালো কাজের দৃষ্টান্ত।
দায়িত্ব পালনকালে তাঁর ভালো কাজগুলো মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়বেলায় তিনি জানান, সময়ের স্বল্পতার কারণে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি সুনামগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
দায়িত্বের পরিবর্তন হলেও মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও কর্মজীবনের স্মৃতিগুলো থেকে যায়। সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব পালনকালে তাঁর ভালো কাজগুলো মানুষের স্মৃতিতে বেঁচে থাকুক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কর্মস্থলে রতন শেখ পিপিএমের জন্য রইল শুভকামনা।
মতামত