সার্চটুডে

সারাদেশে সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে মিনার হোসেনের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা কথিত ধর্মঘটকে কেন্দ্র করে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার তাসরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর এইচ শোভন, সহ-সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ছানাউল হক ভিকি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক আহ্বায়ক উসমান শেখ, এআইইউবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস, পিপলস ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি রাষন, সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌসিফ, স্কলার ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাবির মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা দিসান মাহমুদ, ফজলে রাব্বি, আকিল হাসান রবিন, নাঈমুর রহমান দুর্জয়, মুন্না, নিরব, শামীম, রাহাত, শামীমুলসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সারাদেশে সন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে মিনার হোসেনের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x