নড়াইলের কালিয়া উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাজ্জাদ হোসেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ জিন্নাতুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনকে কালিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দক্ষতা, সততা ও আন্তরিক নেতৃত্বে কালিয়া উপজেলা ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে সাধারণ মানুষ যাতে সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত পরিবেশে নামজারি, জমির খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা পেতে পারেন, সে বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।
নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেনের সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন কালিয়াবাসী।
মতামত