সার্চ টুডে

রিপন বিশ্বাস

রিপন বিশ্বাস

নড়াইল জেলা প্রতিনিধি


নড়াগাতীতে ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নড়াগাতী থানা শাখা।মঙ্গলবার(২১ এপ্রিল)  অনুষ্ঠিত এ কার্যক্রমে পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা রাখা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য হাফেজ মোঃ জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুর রহমান। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।হাসিবুর রহমান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এই হেল্পডেস্ক চালু করা হয়েছে। আজকের কার্যক্রমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক সেবা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

নড়াগাতীতে ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক