সার্চটুডে

কালিয়ায় বিএনপির বহরে হামলা, নিহত দুই কর্মীর জানাজা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে হামলা এবং একাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় নিহত দুই কর্মী শাহীন (৪৫) ও সোহেলের (৩৫) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ নভেম্বর বুধবার কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বিএনপির একটি প্রতিবাদী শোভাযাত্রা যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত শাহীন ও সোহেলকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তবে হামলায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর)  বিকেলে আসরের নামাজের পর কালিয়া পাইলট স্কুল প্রাঙ্গণে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি মোঃ শফিকুর ইসলাম (মনা), নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান (আলেক), কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স,ম, ওহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি মোঃ শেখ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

নিহতদের জানাজায় স্বজন ও সহকর্মীদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মুসল্লিরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনমনে উদ্বেগ বিরাজ করছে। নিহত শাহীন ও সোহেলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কালিয়ায় বিএনপির বহরে হামলা, নিহত দুই কর্মীর জানাজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x