ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রনোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রনোদনার উদ্বোধন করেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
এসময় নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, সদর উপজেলার ৫ হাজার কৃষকদের মাঝে উন্নত জাতের ১কেজি সরিষা বীজ ও ২০ কেজি রাসায়নিক সার(ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পুরনে প্রনোদনা দিয়ে কৃষকদের উদ্বৃদ্ধ করা হচ্ছে।
মতামত