সার্চটুডে

‘আমার কবরেরই পাশ দিয়া’ গজলে ভাইরাল কণ্ঠশিল্পী আরিফ আল মাহমুদ

ভাইরাল কন্ঠশিল্পী আরিফ আল মাহমুদ

ময়মনসিংহের নান্দাইলের সন্তান কণ্ঠশিল্পী আরিফ আল মাহমুদের গাওয়া ‘আমার কবরেরই পাশ দিয়া’ গজলটি বর্তমানে ইউটিউব, ফেসবুক ও টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হৃদয়স্পর্শী সুর ও আবেগময় কণ্ঠে পরিবেশিত গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে দেশ-বিদেশের অসংখ্য শ্রোতার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রবাসে থেকেও সংগীতচর্চা চালিয়ে যাওয়া এই শিল্পীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প এখন আলোচনায়। আরিফ আল মাহমুদ ১৯৯৩ সালের ১ জুলাই ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নরেন্দ্রপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. জালাল উদ্দীন খারুয়া বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মা মোছা. মিনা আক্তার গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি একজন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা আরিফের শৈশব থেকেই সংগীতের প্রতি ছিল গভীর অনুরাগ।তিনি খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে খারুয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পারিবারিক নানা প্রতিকূলতার কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর এগোয়নি। তবে পড়াশোনার পাশাপাশি সংগীতের প্রতি ভালোবাসা ও চর্চা অব্যাহত রাখেন তিনি।সংগীতজগতে আরিফের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষক, কবি ও গীতিকার শাহরিয়ার শাওন। তাঁর লেখা ‘আমায় চুইয়া কসম খাইয়া’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় আরিফের আত্মপ্রকাশ ঘটে। পরে শাহরিয়ার শাওন এবং কবি, ছড়াকার ও গীতিকার নূরে আলম মামুনের লেখা কয়েকটি গানেও কণ্ঠ দেন তিনি। এসব গানের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের গায়কী প্রতিভা তুলে ধরেন এই শিল্পী।

পরিবারের আর্থিক দায়িত্ব পালনের তাগিদে একপর্যায়ে বাংলাদেশ ছেড়ে ব্রুনাইয়ে পাড়ি জমান আরিফ। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও সংগীতচর্চা থেকে দূরে সরে যাননি তিনি। বরং নিজের কণ্ঠ ও সুরের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি গড়ে তোলার চেষ্টা চালিয়ে যান।

প্রবাসে থাকাকালেই শিক্ষক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্সের রচনায় ‘আমার কবরেরই পাশ দিয়া’ গজলে কণ্ঠ দেন আরিফ আল মাহমুদ। গানটির সুর ও কণ্ঠের আবেগঘন উপস্থাপনা শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। সিকে ইমরান মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটি ইউটিউব, ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।একটি গানকে কেন্দ্র করে আরিফ আল মাহমুদের কণ্ঠ নতুন করে পরিচিতি পেলেও তাঁর এই পথচলার পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগীতপ্রেম, অধ্যবসায় ও জীবনসংগ্রাম। জীবিকার প্রয়োজনে প্রবাসে অবস্থান করেও সংগীতের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন তিনি।নান্দাইলের প্রত্যন্ত গ্রামের এই শিল্পীর সাফল্য স্থানীয় সংগীতপ্রেমীদের জন্যও আনন্দের বিষয়। তাঁর প্রত্যাশা, সংগীতের প্রতি নিষ্ঠা ও সাধনাকে পুঁজি করে আগামী দিনে আরও ভালো গান উপহার দিতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘আমার কবরেরই পাশ দিয়া’ গজলে ভাইরাল কণ্ঠশিল্পী আরিফ আল মাহমুদ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x