সার্চটুডে

শবে বরাতের ছুটি

পরিবর্তন হলো নোবিপ্রবির সমাবর্তনের তারিখ

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারির পরিবর্তে আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ সমাবর্তন। এতে সভাপতিত্ব করার সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

সমাবর্তনের তারিখ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারি সম্ভাব্য শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং ২২ জানুয়ারি শুক্রবার হওয়ায় ২১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।

সমাবর্তনে বিশেষ আয়োজনের বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে রাষ্ট্রপতি পদক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি ইউনিট থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে।

সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপাচার্য। তিনি বলেন, পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিবর্তন হলো নোবিপ্রবির সমাবর্তনের তারিখ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x