সার্চটুডে

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ শিক্ষাবর্ষের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্স সিন ওয়ার্ক: ওয়েস্টার্ন ক্লাসিক ড্রামা এর সেমিস্টার ফাইনাল পরিক্ষার অংশ হিসেবে পাশ্চাত্য নাটক “প্রমিথিউস বাউন্ড” মঞ্চস্থ হয়। দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়।

২৪ নভেম্বর (মঙ্গলবার) টিএসসির অডিটোরিয়ামে সন্ধ্যা ৭ টার সময় এ নাটকটি মঞ্চায়িত হয় । বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার (বাধন) এর তত্ত্বাবধানে মঞ্চায়িত হয় নাটকটি।

মঞ্চনাটকে অভিনয়কারী ২৫-২৬ সেশনের শিক্ষার্থী ইফানুর জামান স্নিগ্ধ জানান, “আজকে আমাদের পাশ্চাত্য নাটক প্রমিথিউস বাউন্ড এর একটি পরীক্ষা ছিল। আমি এখানে প্রমিথিউস ক্যারেক্টার অভিনয় করেছি। এটা আমার মঞ্চে প্রথম অভিনয়। আমি আগে কখনো মঞ্চে অভিনয় করিনি। জীবনে প্রথবার অভিনয় করি। আমাদের কোর্স শিক্ষকের প্রোডাকশন আগে থেকে খুব ভালো । উনি আমাদের প্রায় চার মাস যাবত তিলে তিলে গড়ে এই রূপে এনেছে। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।”

মঞ্চ নাটকটির তত্ত্বাবধায়ক জানান, “শিক্ষার্থীদের অধিকাংশ কখনো থিয়েটারেরব সাথে যুক্ত ছিলো না। সেই জায়গা থেকে আমার জন্যেও এটি ছিলো নতুন অভিজ্ঞতা। তাদের টিম ওয়ার্কের অভিজ্ঞতা প্রথম। আমার বিশ্বাস, তারা ভবিষ্যতে থিয়েটার চর্চায় এ অভিজ্ঞতা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাবে।”

তিনি আরও বলেন “এই মঞ্চে পূর্বে কখনো থিয়েটার মঞ্চায়িত হয়নি। নির্মানাধীন ভবনে এটি মঞ্চায়ন ছিলো বড় চ্যালেঞ্জ। “

উপস্থিত দর্শক হিসেবে ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সাইন্স বিভাগের ২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া মেহেরিন বলেন, “মঞ্চায়নটি খুব ভালো ছিলো। একটা অন্যরকম অনুভূতি ছিলো। ওদের জন্য শুভকামনা রইলো।”

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল রোভার স্কাউট এবং দর্শক হিসেবে উপস্থিত ছিলো বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চস্থ ‘প্রমিথিউস বাউন্ড’

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x