সার্চটুডে

জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছিল

আটকের পর জানালা দিয়ে পালিয়ে আবারো পিকনিকে ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাহরিয়ার সানকে আটকের পর একটি দোকানের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আইন বিভাগের পিকনিক অনুষ্ঠানে তাকে অংশ নিতে দেখা যায়। সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গেও তার দেখা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে শাহরিয়ার সানকে আটক করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাকে একটি দোকানে রাখা হলে সেখানকার জানালা খুলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শাহরিয়ার সানকে আটকের পর ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এ জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্তর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আটকের পর পালিয়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে শাহরিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আইন বিভাগের চলমান পিকনিক অনুষ্ঠানে দেখা যায়। সংশ্লিষ্টদের অভিযোগ, আটকের পর পালিয়ে যাওয়ার পরও তাকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

আইন বিভাগের ওই পিকনিকের আয়োজনে ছিলেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র আহ্বায়ক এস এম ওয়াহেদুর রহমান। অভিযোগ রয়েছে, তিনি আইন বিভাগের ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে পিকনিকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। একই সময়ে ছাত্রদলের একটি অংশের কয়েকজন নেতাকর্মীর সঙ্গেও শাহরিয়ার সানের দেখা হয় বলে জানা গেছে।

শাহরিয়ার সান বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনা সম্পর্কে এস এম ওয়াহেদুর রহমান বলেন, “৫ আগস্টের পরে জুলাইকে ক্ষতি করে বা আমাদেরকে অনিরাপদ করে তোলে এধরনের কোনো কর্মকান্ড দেখিনি। তাছাড়া এটি আমাদের আইন বিভাগের পিকনিক ছিলো এখানে বিভাগের সবাই উপস্থিত ছিলেন।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আটকের পর জানালা দিয়ে পালিয়ে আবারো পিকনিকে ছাত্রলীগ নেতা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x