রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।[TECHTARANGA-POST:292]এর আগে, গতকাল শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির[TECHTARANGA-POST:286]সমাবেশে তিনি বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে যারা বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। কোনও অপশক্তির কাছেই নতি স্বীকার করব না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের মুক্তির সনদ। যারা এই আন্দোলনের চেতনাকে নস্যাৎ করতে চায় এবং শহীদদের রক্তের অবমাননা করে পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হবে।