সার্চটুডে

লং মার্চ সফল করতে সেনবাগে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ বাজারের প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন করিম এবং সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি। তাঁরা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তাঁরা আরও জানান, লং মার্চ সফল করার লক্ষ্যে সেনবাগ থেকে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য নোয়াখালী জেলা আগামী ৫ সেপ্টেম্বর ফেনীতে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশ নেবে।

নেতৃবৃন্দ বলেন, জনগণের দাবি ও প্রত্যাশা বাস্তবায়নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোই তাঁদের লক্ষ্য। কর্মসূচি সফল করতে তাঁরা সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ ব্যবসায়ী, সিএনজি ও অটোরিকশা চালক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লং মার্চ সফল করতে সেনবাগে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x