বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মাদারীপুর জেলায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া।
বিক্ষোভ মিছিল রোববার (২২শে নভেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সরকারি কলেজের ফটকের সামনে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের শেষে বক্তব্য রাখেন মাদারীপুর দুই আসনের এমপি জাহানদার আলী মিয়া, মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সহ মাদারীপুর জেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার বক্তব্যে বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিছে কিন্তু তিনি তার কিছু প্রেতাত্মা মাদারীপুরে রেখে গেছে। তারা গ্রামগঞ্জে বসে শুধু ফেসবুকে রাজনীতি করে।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মতামত