সার্চ টুডে

ফুলছড়িতে ১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

১৬ নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৬ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (০৩ মে ২০২৬) দুপুরে উড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা কামাল পাশা। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চরাঞ্চল ও গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থী দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতের সমস্যার কারণে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না। বিশেষ করে মেয়েশিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাইসাইকেল একটি কার্যকর মাধ্যম। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যেতে সময় ও কষ্ট কমবে, ফলে পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ০৩ মে ২০২৬

ফুলছড়িতে ১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে