সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নিলোফার চৌধুরী মনির ‘যাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, এ ধরনের মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে অস্থিরতা তৈরি করতে পারে।
রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলোফার মনির যাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে সাজেদুর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।
হেফাজতের মহাসচিব বলেন, যাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।
বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
.png)
সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন