সার্চ টুডে

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ছবি - সার্চটুডে

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার খাদুন এলাকায়  গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ২২) ৬ মাস করে ও সেলিম (৩০) ২ মাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার(০৩ মে) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেনঃ- তারাব পৌরসভার খাদুন এলাকায় জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) ও একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারাব পৌরসভার খাদুন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের গুরুত্ব বিবেচনা করে পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ০৪ মে ২০২৬

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার খাদুন এলাকায়  গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ২২) ৬ মাস করে ও সেলিম (৩০) ২ মাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার(০৩ মে) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেনঃ- তারাব পৌরসভার খাদুন এলাকায় জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) ও একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারাব পৌরসভার খাদুন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের গুরুত্ব বিবেচনা করে পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে