নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন সড়কে আকস্মিকভাবে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই একদল যুবক হঠাৎ করে পৌর এলাকার একটি স্থানে জড়ো হন। পরে তারা ব্যানার ও পোস্টার হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে অল্প সময়ের মধ্যেই দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অনেকেই হঠাৎ এমন মিছিলে বিস্ময় প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি খুব অল্প সময়ের জন্য হলেও পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিভিন্ন দিকে সরে যান।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে ঝটিকা মিছিল করেছে। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন