সার্চ টুডে

মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন শুরু হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে ছাত্রীরা হোস্টেল থেকে বের হন। একপর্যায়ে তারা কলেজের প্রধান ফটক ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন। এতে ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনরত ছাত্রীরা বলেন, ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে থাকা রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা অংশটি রং দিয়ে মুছে ফেলে কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে এবং পরে তা রূপ নেয় বিক্ষোভে। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১০ মে ২০২৬

মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন শুরু হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে ছাত্রীরা হোস্টেল থেকে বের হন। একপর্যায়ে তারা কলেজের প্রধান ফটক ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন। এতে ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনরত ছাত্রীরা বলেন, ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে থাকা রাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা অংশটি রং দিয়ে মুছে ফেলে কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে এবং পরে তা রূপ নেয় বিক্ষোভে। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে