কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার তৃতীয় ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। তার মেয়ের বয়স মাত্র ৪০ দিন হওয়ায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ মিয়া মোটরসাইকেলযোগে দক্ষিণ মদনেরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, এরশাদের দুই বড় ভাই মালয়েশিয়া প্রবাসী। পরিবারের সবার আদরের ছোট ছেলে ছিলেন তিনি। সদ্যোজাত শিশুকন্যাকে রেখে তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ধানবোঝাই ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন