নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে আগামী ৪ (চার) বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন উপাচার্য নিয়োগের খবরে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা এবং গবেষণামূলক কর্মকাণ্ডের কারণে তাকে একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, অধ্যাপক ড. গোলাম রব্বানী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ (ISWR)-এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থী শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনায় ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নিয়োগ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা ও প্রত্যাশা দেখা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম রব্বানী শিশু সাহিত্যেও অবদান রেখেছেন। এ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি “নকীব পদক” লাভ করেন।
নোবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
.png)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন