সার্চ টুডে

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান
ছবি : সংগৃহীত

দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান। গত মে মাসের ১১ তারিখ চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। শাকিব-বুবলীর এই কন্যার নাম রাখা হয়েছে শার্লিন খান।

শুক্রবার (৫ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে কন্যাসন্তান আগমনের এই খবরটি বুবলী নিজেই নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টটি হুবহু দেয়া হলো- ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে ছিলেন তিনি। নতুন কোনো সিনেমা বা শুটিংয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। অবশেষে আজ সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের প্রথম ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি এই তারকা দম্পতি প্রকাশ্যে এনেছিলেন। তবে ছেলের বেলায় দীর্ঘ সময় নিলেও, কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হবার আগেই খবরটি ভক্তদের সামনে নিয়ে এলেন বুবলী।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ০৫ জুন ২০২৬

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে