ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

আর্কাইভ দেখুন

নড়াগাতীর কৃতি সন্তান সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ

নড়াগাতীর কৃতি সন্তান সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ

আজ ১৬ই এপ্রিল নড়াইলের নড়াগাতীর কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, মানবতাবাদী ও সমাজকর্মী মোঃ মনিরুজ্জামান চৌধুরীর শুভ জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে তিনি খুলনায় জন্মগ্রহণ করেন।তার পিতা মোঃ আবদুল মান্নান চৌধুরী ছিলেন খুলনার পিপলস জুট মিলের শ্রমিক নেতা ও জননেতা এবং মাতা সুফিয়া বেগম একজন ধর্মপরায়ণ নারী। জন্ম খুলনায় হলেও তার নাড়ির বন্ধন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে।শৈশব থেকেই তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রামের কাঁচা রাস্তা, পুকুর, ধানের আইল এবং মধুমতি নদীর সৌন্দর্যের মাঝে বেড়ে ওঠা তার জীবনে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করে।ব্যক্তিগত ও পারিবারিক জীবনব্যক্তিগত জীবনে তিনি স্পষ্টভাষী, সদালাপী ও নির্ভীক চিত্তের অধিকারী। পরিবার থেকেই মানবিকতা, সততা ও দায়িত্ববোধের শিক্ষা লাভ করেন। বৈবাহিক জীবনে তিনি সুখী; দুই কন্যা, এক পুত্রসন্তান ও মাকে নিয়ে তার পরিবার। তবে তিনি সমগ্র মানবজাতিকেই নিজের পরিবার হিসেবে বিবেচনা করেন।কর্মজীবনে তিনি ড. মহাজের ইন্সটিটিউট (হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট), খুলনা-বরিশাল বিভাগে রিজিওনাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রায় দুই যুগ ধরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা করে আসছেন।তিনি পূবালী ব্যাংক পিএলসি’র কনজ্যুমার ক্রেডিট স্কিম (সিএলএস)-এ ঢাকার জুরাইন, বেগমবাজার, আসাদ এভিনিউ এবং গোপালগঞ্জসহ বিভিন্ন শাখায় প্রায় ১৫ বছর লোন রিকভারি ও ইন্সপেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে গোপালগঞ্জ শাখায় কর্মরত আছেন।বর্তমানে তিনি—জাতীয় দৈনিক গণজাগরণ, ঢাকা-এর নড়াইল জেলা প্রতিনিধিদৈনিক পূর্বাঞ্চল-এর নড়াগাতী (কালিয়া) নিজস্ব সংবাদদাতা“জাগোনড়াইল২৪ডটকম” নিউজ পোর্টালের সম্পাদকএছাড়াও তিনি—রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার ক্রীড়া সম্পাদককালিয়া প্রেসক্লাব-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেনসমাজসেবায় তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের জন্য কাজ করা তার জীবনের প্রধান লক্ষ্য। বন্ধুত্বের মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার প্রয়াসে তিনি বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন ও নেতৃত্ব দিয়েছেন।তিনি ভারতের নয়াদিল্লির সর্বধর্ম উপাসনালয় (লোটাস টেম্পল)-এ দীর্ঘদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং ১৯৯৬ সালে পুনেতে অনুষ্ঠিত উপমহাদেশ যুব কনভেনশনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন।তার সম্পৃক্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে— নিউ আল আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ,পথশিশু পুনর্বাসন সংগঠন, ষোল আনা বাঙালি, নিরাপদ সড়ক চাই, নোঙ্গর, মূলশ্রী ফাউন্ডেশন, উৎসর্গ, আন্তর্জাতিক সাংবাদিক আইনী সহায়তা ফাউন্ডেশন, মফস্বল সাংবাদিক সহায়তা প্রতিকার ফাউন্ডেশনসহ আরও অনেক সামাজিক সংগঠন।এছাড়া শীতার্তদের সহায়তায় “সংবাদ নড়াগাতী বন্ধু মহল” নামে একটি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন, যা স্থানীয়ভাবে প্রশংসিত।মানুষের জন্য নিরলস এক যাত্রাতিনি শুধুমাত্র একজন সাংবাদিক নন—একজন মানবিক মানুষ, সংগঠক এবং সমাজ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শুভেচ্ছা ও প্রত্যাশানড়াগাতীর এই স্বপ্নবাজ মানুষটির জন্মদিনে এলাকাবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন।সবার প্রত্যাশা—তিনি ভবিষ্যতেও সমাজ উন্নয়ন, মানবসেবা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা

৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরাসরি আলাপ করবেন ইসরায়েলি নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।টাইমস অব ইসরায়েল জানায়, এ বিষয়েটিকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ সময় প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা একে অপরের সাথে কথা বলবেন। এটা আগামীকালই (বৃহস্পতিবার) ঘটছে। দারুণ!’অবশ্য কোন কোন নেতারা এই আলোচনায় অংশ নেবেন, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে এই আলাপ হতে পারে।এর আগে ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হয়নি। ফলে ৩৪ বছর পর এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ।গত মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে একটি প্রাথমিক বৈঠক হয়েছে। লেবানন শুরু থেকেই একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে, তবে ইসরায়েল এখন পর্যন্ত হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে।দীর্ঘ তিন দশক পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কথা বলার এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর একটি ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে দেখছেন ট্রাম্প।

যুদ্ধ শুরুর আগেই আমরা প্রস্তুত ছিলাম: কাজী রোকেয়া সুলতানা রাকা

যুদ্ধ শুরুর আগেই আমরা প্রস্তুত ছিলাম: কাজী রোকেয়া সুলতানা রাকা

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

কালিয়ার নড়াগাতীতে এলপিজি গ্যাসে মূল্য নৈরাজ্য, অতিরিক্ত দামে বিপাকে সাধারণ মানুষ

কালিয়ার নড়াগাতীতে এলপিজি গ্যাসে মূল্য নৈরাজ্য, অতিরিক্ত দামে বিপাকে সাধারণ মানুষ

‎মণিরামপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অশ্লীলতায় দায়সারা বক্তব্যে সমালোচনার ঝড়!

‎মণিরামপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অশ্লীলতায় দায়সারা বক্তব্যে সমালোচনার ঝড়!

পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কেউ শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে: রাজ

পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কেউ শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারে: রাজ

বিনয়বাঁশীর সুরে চট্টগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বিনয়বাঁশীর সুরে চট্টগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক দমন?

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক দমন?

মাধ্যমিকের পাঠ্যবই মূদ্রণ শেষ হবে কবে

মাধ্যমিকের পাঠ্যবই মূদ্রণ শেষ হবে কবে

নোয়াখালীর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ইন্তেকাল

নোয়াখালীর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ইন্তেকাল

প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ সুপারের দিক-নির্দেশনা

প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ সুপারের দিক-নির্দেশনা

নড়াগাতীর কৃতি সন্তান সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ

নড়াগাতীর কৃতি সন্তান সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ

৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা

৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা

মণিরামপুরে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থায় স্বস্তি!

মণিরামপুরে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থায় স্বস্তি!

অনেক উপকারী ফল তেতুল

অনেক উপকারী ফল তেতুল

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সহজ ঋণ নিশ্চিতে কাজ করছে বিএনপি সরকার

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সহজ ঋণ নিশ্চিতে কাজ করছে বিএনপি সরকার

সুস্থ রাজনীতির পরিবেশ গড়তে ইন্টার্নশিপ প্রোগ্রাম সহায়ক হবে: আইনমন্ত্রী

সুস্থ রাজনীতির পরিবেশ গড়তে ইন্টার্নশিপ প্রোগ্রাম সহায়ক হবে: আইনমন্ত্রী

ডেম্বেলের জোড়া গোলে ভর করে সেমিতে পিএসজি

ডেম্বেলের জোড়া গোলে ভর করে সেমিতে পিএসজি

বর্ষপরিক্রমা সর্বজনীন প্রাকৃতিক বিষয়, একে ধর্মীয়করণ করা মূর্খতা: আল্লামা ইমাম হায়াত

বর্ষপরিক্রমা সর্বজনীন প্রাকৃতিক বিষয়, একে ধর্মীয়করণ করা মূর্খতা: আল্লামা ইমাম হায়াত

দলীয় কার্যালয় নিয়ে উত্তেজনা, গুলির ঘটনায় ভালুকায় বাবা-ছেলে বহিষ্কার

দলীয় কার্যালয় নিয়ে উত্তেজনা, গুলির ঘটনায় ভালুকায় বাবা-ছেলে বহিষ্কার

লোকজ মেলায় বর্ণিল সেনবাগ, বৈশাখে মাতল পুরো উপজেলা

লোকজ মেলায় বর্ণিল সেনবাগ, বৈশাখে মাতল পুরো উপজেলা