স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দা কাজী বাবুল মিয়ার ছেলে কাজী মামুনের সঙ্গে তার ছোট ভাই কাজী সুমনের পরিবারের গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে কাজী মামুনের কথা কাটাকাটি ও মারামারি হয়।অভিযোগ রয়েছে, ওই সময় ছোট ভাইয়ের স্ত্রী কাজী মামুনের বুকে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।