সোমবার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় দুই থেকে তিন শতাধিক লোক সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও তাঁর সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এ ঘটনা ঘটে। তাইজুল সরদারের মৃত্যুকে কেন্দ্র করে তার সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২শে অক্টোবর) মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যার ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৬শে অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ও তার সমর্থনদের ঘরবাড়ীসহ আশে পাশের প্রায় ১৯টির অধিক ঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। জানা যায় যে, তাইজুল হত্যার ঘটনার পর গ্রেফতার আতংকে গ্রামের অনেক পুরুষ বাড়িতে না থাকার সুযোগে তারাৎ এই হামলা চালায়। এই ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও কালকিনি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম না প্রকাশে স্থানীয় ভুক্তভোগী কয়েকজন নারী ও পুরুষ জানান, তাইজুল সরদার হত্যার ঘটনার পর থেকেই আমরা আতংকের মধ্যে ছিলাম। আমরা কোন দল করি না, কোন কিছুর সাথে জড়িতও না। তবুও কেন আমাদের ঘরবাড়ি এভাবে লুটপাট করা হলো। কেন আগুন দেয়া হলো। আমরা এই ঘটনার বিচার চাই। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ওই অঞ্চলে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। মাদারীপুর জেলা পুলিশ সুপার নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পুলিশের নিজস্ব তদন্ত কার্যক্রম জোরালোভাবে অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।