সার্চটুডে

শেখহাটী তপনভাগ বিদ্যালয়ে এডহক কমিটি সভাপতি হলেন আবু জাফর মুরাদ হোসেন

নড়াইল সদর উপজেলার শেখহাটী তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ে (ইআইআইএন- ১১৮৪৬৬) এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।আবু জাফর মুরাদ হোসেনকে সভাপতি করে গঠিত এই কমিটির অনুমোদন সংক্রান্ত পত্রটি গত ১৯ নভেম্বর ইস্যু করা হয়। পত্রে স্বাক্ষর করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুল ইসলাম।অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন,  সাধারণ শিক্ষক সদস্য এনামুল হক, অভিভাবক সদস্য মো. সামছুর রহমান খাঁ এবং পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক।পত্রে বলা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এই এডহক কমিটি বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে প্রবিধানমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হলে এডহক কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।এছাড়া এডহক কমিটিকে শিক্ষা বোর্ডের সকল বিধি-বিধান মেনে বিদ্যালয় পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

 শেখহাটী তপনভাগ বিদ্যালয়ে এডহক কমিটি সভাপতি হলেন আবু জাফর মুরাদ হোসেন