সার্চটুডে

মহাদেবপুরে এমপি ফজলে হুদার স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপি'র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এবং প্রধান অতিথি হিসেবে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন, সফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুল আলম বাচ্চু, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ।

মহাদেবপুরে এমপি ফজলে হুদার স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ