সার্চটুডে

নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাওতারা বিলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুরশিদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উল আলম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত