আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতিরোধে ফিরে গেল ওপারের দলদিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্ত দিয়ে ৩০ থেকে ৪০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর সীমান্ত এলাকা দিয়ে একদল ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর কাটলা ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন। তাদের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হন বলে স্থানীয়রা জানান।পুশ-ইনের চেষ্টা প্রতিহত করার সময় কাটলা ইউনিয়ন দলনেতা মো. আজিজার রহমান ও ওয়ার্ড দলনেতা মো. মমিনুল ইসলাম নেতৃত্ব দেন বলে জানা গেছে।কাটলা ইউনিয়ন দলনেতা মো. আজিজার রহমান বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর আরও সতর্কতা ও সমন্বিত নজরদারি প্রয়োজন। তবে এ ঘটনায় ভারতীয় নাগরিকদের সংখ্যা ও পুশ-ইনের চেষ্টার বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।