হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ ও সিএনজি জব্দহবিগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।