সার্চ টুডে

নড়াইলে হাম-রুবেলা টিকাদানের প্রথম দিনে ব্যাপক সাড়া

হাম-রুবেলা টিকাদানের প্রথমদিনে নড়াইলে ব্যাপক সাড়া পড়েছে।

সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনী দিনে এ জেলায় ছয় হাজার ৮২৩ শিশুকে টিকা দেয়া হয়েছে। এদিকে, নড়াইলে ৭৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম দিন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। অভিভাবকরা তাদের শিশু সন্তানদের স্বতঃস্ফূর্তভাবে টিকা দিচ্ছেন। হাম-রুবেলা প্রতিরোধে এটা পজিটিভ (ইতিবাচক)।’

‘সব শিশুকে টিকা দিবো হাম-রুবেলা রোধ করবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা হাসপাতালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

সিভিল সার্জন ডা: আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা: আব্দুল গাফফার, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পীসহ অনেকে।

এ ক্যাম্পেইনের মাধ্যমে নড়াইল জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৭৭ হাজার শিশুকে ৯৬৬টি কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা টিকা দেয়া হবে। উদ্বোধনী দিন থেকে ১১ কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয় : নড়াইল নড়াইলে হাম-রুবেলা টিকাদানের প্রথম দিনে ব্যাপক সাড়া নড়াইল সদর হাসপাতাল

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নড়াইলে হাম-রুবেলা টিকাদানের প্রথম দিনে ব্যাপক সাড়া

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

হাম-রুবেলা টিকাদানের প্রথমদিনে নড়াইলে ব্যাপক সাড়া পড়েছে।

সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনী দিনে এ জেলায় ছয় হাজার ৮২৩ শিশুকে টিকা দেয়া হয়েছে। এদিকে, নড়াইলে ৭৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম দিন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। অভিভাবকরা তাদের শিশু সন্তানদের স্বতঃস্ফূর্তভাবে টিকা দিচ্ছেন। হাম-রুবেলা প্রতিরোধে এটা পজিটিভ (ইতিবাচক)।’

‘সব শিশুকে টিকা দিবো হাম-রুবেলা রোধ করবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা হাসপাতালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

সিভিল সার্জন ডা: আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা: আব্দুল গাফফার, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ইসমাইল হোসেন বাপ্পীসহ অনেকে।

এ ক্যাম্পেইনের মাধ্যমে নড়াইল জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৭৭ হাজার শিশুকে ৯৬৬টি কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা টিকা দেয়া হবে। উদ্বোধনী দিন থেকে ১১ কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে