দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, এখন থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে মর্যাদাপ্রাপ্ত হবে এবং এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পর গতকাল জারি করা পরিপত্রে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। সরকারের এই আদেশ যথাযথভাবে পালনের জন্য দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, একই বৈঠকে আগামী ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হলেও সেদিন কোনো সরকারি ছুটি থাকবে না বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় পর ৭ নভেম্বর আবার তার পুরোনো রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পেল।
.png)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন