সার্চ টুডে

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক, আদালতে পাঠানোর প্রস্তুতি

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময় শোডাউন, মারামারি, আধিপত্য বিস্তার এবং জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করলে বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে বাজার ও জনবহুল এলাকাগুলোতে তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন তারা।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাইজদী পৌরবাজার এলাকায় অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। অভিযানে কেপিজি (KPG) নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আটককৃতদের পরিচয়, বয়স ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তারা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, “আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে শনিবার সকালে তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রাও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৬ জুন ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক, আদালতে পাঠানোর প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে