সার্চ টুডে

অপরাধ

অপরাধ দমনে কঠোর সেনবাগ থানা পুলিশ, একদিনেই দুই আসামি গ্রেফতার

নোয়াখালীর সেনবাগে পৃথক অভিযানে একজন মাদকসেবী এবং নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।সোমবার (১ জুন ) সেনবাগ থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার মটবী এলাকা থেকে মাদকসেবী রিফাত উদ্দিন রিয়াদ (২০)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মটবী এলাকার দুলাল মিয়ার ছেলে।একই দিনে স্থানীয় জনগণের সহায়তায় বীজবাগ ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি মো. সোহেল (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বালিয়াকান্দি গ্রামের ছিদ্দিক উল্লাহর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনবাগ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদক ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রহিম সরকার বলেন,  অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ দমনে কঠোর সেনবাগ থানা পুলিশ, একদিনেই দুই আসামি গ্রেফতার