সার্চটুডে

দলত্যাগ করায় কর্মীকে হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত তিন যুবদলকর্মী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় সেই যুবদল নেতার ভাগনেসহ তিন যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল শনিবার নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান বাদশা (২৫), মো. নাবিদ ওরফে শাহরিয়াজ আলম (২৪) ও রাপিদ ওরফে মুতাবিদ আলম (২৮)। তাঁদের সবার বাড়ি বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া এলাকায় এবং তাঁরা এলাকায় যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এদের মধ্যে মেহেদী হাসান হলেন এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের ভাগনে।

এই ঘটনায় গতকাল শনিবার রাতে এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার তিনজনই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁদের বায়েজিদ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামীর কুঞ্জছায়া আবাসিক এলাকায় জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে তাঁকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

নিহত জীবন পরিবারসহ বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন।

এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, নিহত যুবক আগে অভিযুক্তদের সঙ্গে রাজনীতি করলেও পরে রাজনীতি ছেড়ে দেন ও পক্ষ পরিবর্তন করেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়, যার জেরে এ হামলা বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৮ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে নামীয় ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এই মামলায় প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তাঁর কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে এসআরবি।

বিষয় : হত্যা গ্রেপ্তার চট্টগ্রাম বিভাগ যুবদল চট্টগ্রাম জেলা এসআরবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দলত্যাগ করায় কর্মীকে হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x