সার্চটুডে

অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে শিমু বেকারি এন্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকালে বগুড়া মহানগরীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি এন্ড কনফেকশনারি কারখানায় সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) পরিচালনা করেন বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

আদালতের পরিচালিত কার্যক্রমে কারখানাটিতে খাদ্য উৎপাদনে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার, লেবেল ও মেয়াদবিহীন উপাদান সংরক্ষণ, ভাঙা ও অপরিষ্কার পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি, ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি পণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে খাবার রেখে মোড়কজাত করার মতো অনিয়ম পাওয়া যায়।

এছাড়া পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও নজরে আসে।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় দণ্ড তফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, বগুড়া সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। 

এ সময় এসআরবি-১২ ও বগুড়া সদর থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x