সার্চ টুডে

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন অনুষ্ঠানে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মহিউদ্দিন রনি ও বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেল।

অনুষ্ঠানে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ শীর্ষ নেতারা তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান মঞ্চে ইসহাক সরকার, মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও মাকসুদুর রহমান সোহেল উপস্থিত থাকলেও ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।

তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইসহাক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ইসহাক সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে