বরগুনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বাকেরগঞ্জ-পাাত্রীশিপপুর-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা (আর-৮৭২) আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও পুনর্নির্মাণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
গত ২৮ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর প্রেরিত এক আধা-সরকারি পত্রের (ডিও) মাধ্যমে তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।
চিঠিতে উল্লিখিত প্রধান সমস্যাগুলো:
অত্যধিক বাঁক: প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।
সড়কের জীর্ণ দশা: অতিবৃষ্টি এবং ভারী যান চলাচলের কারণে সড়কের বিটুমিনাস কার্পেটিং উঠে গিয়ে বর্তমানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে।
যানজট ও দুর্ঘটনা: পদ্মা সেতু ও পায়রা সেতু চালু হওয়ার পর এই পথে যানবাহনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট লেগেই থাকছে।
চিফ হুইপ তার চিঠিতে উল্লেখ করেন, এই সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করা হলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করছেন। তাদের প্রত্যাশা, অবহেলিত এই জনপদটি চিফ হুইপের হাত ধরেই উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।
.png)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন