সার্চ টুডে

বাজেট

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে চিফ হুইপ নুরুল ইসলাম মনির বিশেষ উদ্যোগ

বরগুনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বাকেরগঞ্জ-পাাত্রীশিপপুর-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা (আর-৮৭২) আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও পুনর্নির্মাণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।গত ২৮ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর প্রেরিত এক আধা-সরকারি পত্রের (ডিও) মাধ্যমে তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।চিঠিতে উল্লিখিত প্রধান সমস্যাগুলো:অত্যধিক বাঁক: প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। সড়কের জীর্ণ দশা: অতিবৃষ্টি এবং ভারী যান চলাচলের কারণে সড়কের বিটুমিনাস কার্পেটিং উঠে গিয়ে বর্তমানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। যানজট ও দুর্ঘটনা: পদ্মা সেতু ও পায়রা সেতু চালু হওয়ার পর এই পথে যানবাহনের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট লেগেই থাকছে। চিফ হুইপ তার চিঠিতে উল্লেখ করেন, এই সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করা হলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করছেন। তাদের প্রত্যাশা, অবহেলিত এই জনপদটি চিফ হুইপের হাত ধরেই উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে। 

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে চিফ হুইপ নুরুল ইসলাম মনির বিশেষ উদ্যোগ