নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী রবিউল নামে এক মাদক ব্যবসায়ীর আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান করেছে। শুক্রবার(০১লা মে) রাত ০৮ ঘটিকার সময় এই উচ্ছেদ অভিযান করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানায়- তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর যুবদল সভাপতি রবিউল ও তার বাহিনী দীর্ঘদিন যাবৎ দলের নাম ও ক্ষমতার অপব্যবহার করে রসুলপুর, বরাব, কামালনগর, মুগরাকুল ও পবনকুল এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল নেটওয়ার্ক। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রায় ডজন খানেক মাদকের মামলা আছে রবিউলের বিরুদ্ধে।
রসুলপুর ইটখোলা মাঠের পাশে ইট বালুর গদির আড়ালে দীর্ঘদিন যাবৎ রবিউল ও তার বাহিনী রমরমা মাদকের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা ছাড়াও তারা এলাকায় বিশাল কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলেছে, মাদক ব্যবসার পাশাপশি এলাকায় চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে রবিউল বাহিনী। এছাড়াও মামলা বানিজ্য , পুলিশ দিয়ে হয়রানী, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অবৈধ টাকার মালিক বনে গেছে এই রবিউল।
রবিউল বাহিনীর অত্যাচারে দিশেহারা এলাকাবাসী। রবিউল বাহিনীর অপকর্ম ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রসুলপুরে অবস্থিত রবিউলের আস্তানায় উচ্ছেদ অভিযান চালায় এলাকাবাসী।
এলাকাবাসীর এই উচ্ছেদ অভিযানের কথা জানতে পেরে রবিউল ও তার সঙ্গীরা দ্রুত আস্তানা ছেড়ে পালিয়ে যায়, পরবর্তীতে উত্তেজিত জনতা শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলের আস্তানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত থানায় কোন ধরনের অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গহন করা হবে।
.png)
শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন