বরগুনার পাথরঘাটায় জেলা পুলিশের এক বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) পাথরঘাটা পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের 'মাদকবিরোধী জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার একটি চৌকস দল পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের ইমান আলী রোড এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে আরাফাত রহমান ওরফে অভি (২৮) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
বরগুনা জেলা পুলিশ জানায়, একটি মাদকমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাথরঘাটা থানায় এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
.png)
রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন