বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩ মে) জেলার আমতলী থানাধীন কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ আজিজুল হক আল ইমরান (২৫)। তিনি আমতলী থানার পশ্চিম কৃষ্ণনগর এলাকার মোঃ ফোরকান গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি চৌকস দল আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে তল্লাশি চালিয়ে ১.৫ কেজি গাঁজাসহ আল ইমরানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
.png)
রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন