সার্চ টুডে

ম্যানইউয়ের হোঁচট

লিভারপুল-চেলসির লড়াই অমীমাংসিত

লিভারপুল-চেলসির লড়াই অমীমাংসিত
ছবি : সংগৃহীত

দুর্দান্ত এক গোলে ম্যাচের সূচনা করেছিল লিভারপুল। যদিও লিড নেওয়ার পরও, চাপ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধেই স্কোর লেভেল করে ফেলে চেলসি। পরে লিভারপুল গোলের আরও দুটি দারুণ সুযোগ মিস করে। অ্যানফিল্ডে আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে লিভারপুল-চেলসি। 

রায়ান খ্রাফেনবের্খের গোলে স্বাগতিকরা এগিয়ে যায়, সম্মানসূচক গোল করেন এনজো ফার্নান্দেস। ইংলিশ লিগের অন্য ম্যাচে গোলশূন্য (০-০) ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও সান্ডারল্যান্ড।

চেলসির বিপক্ষে লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত রইল লিভারপুল। চলতি মৌসুমের প্রথম দেখায় ২-১ গোলে এবং গত মৌসুমের দ্বিতীয় দেখায় ৩-১ গোলে জয় পেয়েছিল চেলসি, দুটি ম্যাচই হয়েছিল তাদের মাঠে।

চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেই পরের ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভীষণ সাদামাটা পারফরম্যান্সে সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট খুইয়েছে মাইকেল ক্যারিকের দল।প্রতিপক্ষের মাঠে আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য (০-০) ড্র করেছে ইউনাইটেড।

লিগে টানা তিন জয়ের পথে গত সপ্তাহে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে ইউনাইটেড। সেই দলকেই এবার পুরোটা সময় আক্রমণে ভুগতে দেখা গেল। ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১০ মে ২০২৬

লিভারপুল-চেলসির লড়াই অমীমাংসিত

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে